leadnewsডেমরারাজনীতি

ঢাকা দক্ষিণের নবগঠিত ৬৮ নং ওয়ার্ডে প্রচারণা শুরু করেছে কাউন্সিলর পদপ্রার্থী শহিদুল ইসলাম কন্ট্রাক্টর।

নাহিদ কামাল, বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা দক্ষিণের নবগঠিত ৬৮ নং ওয়ার্ডে প্রচারণা শুরু করেছে কাউন্সিলর পদপ্রার্থী শহিদুল ইসলাম কন্ট্রাক্টর।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রবিবার (১০ ফেব্রুয়ারি) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।সকালে ঠেলাগাড়ি মার্কা প্রতীক পাওয়ার পর থেকে তার সমর্থকরা এলাকায় গণসংযোগ শুরু করেন। সারুলিয়া ইউনিয়ন এর দুইবার নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম কন্টাকটারকে এবার ৬৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে দেখতে চান এলাকাবাসী এমনটাই জানিয়েছেন তার সমর্থকরা। জনসংযোগের বিষয়ে শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সারুলিয়া ইউনিয়নের অভিভাবক হিসেবে তিনি জনগণের সেবা করে আসছেন। এলাকায় পঞ্চায়েত ব্যবস্থা নিশ্চিত করা, মাদক নির্মূল ও সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে তার পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রচারণার বিষয়ে শহিদুল ইসলামের ভাতিজা সজীব মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে সারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন শহিদুল ইসলাম কন্ট্রাকটর। তার সততা ,নিষ্ঠা আর জনপ্রিয়তাই তাকে জয়ের মুকুট এনে দিবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া, এদিন কাউন্সিলর পদের অন্যসব প্রার্থীরাও প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়ে এরইমধ্যে অনেকেই প্রচার কাজ শুরু করেছেন। ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্ব সময় পর্যন্ত প্রার্থীরা প্রচার- প্রচারণা চালাতে পারবেন। এ হিসাবে ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ভোটের প্রচারণা চালানো যাবে।