ডেমরায় অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির মিছিল ও সমাবেশ
ডেমরা নিউজ:মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ডেমরায় স্বাগত মিছিল ও সমাবেশ করেছে অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধের ডেমরা থানা কমিটির নেতৃবৃন্দরা। শুক্রবার বাদ জুম্মা ডেমরার স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি স্বাগত মিছিল বের করে ডেমরার চৌরাস্তা শহীদ মিনারে এসে পুণরায় সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দরা। শাইখুল হাদীস আল্লামা তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী। এ সময় তিনি বলেন পবিত্র রমজান মাস ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় মাস। রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেকটি মুসলমানের নৈতিক দায়িত্ব। ইহকাল-পরকালের শান্তির লক্ষ্যে ইসলামের জীবন আদর্শে অনুপ্রানিত হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটি মুসলমানকে সঠিক পথে চলতে হবে। আর পবিত্র রমজান মাসে পানাহার থেকে বিরত থাকতে হবে। দিনের বেলায় খাবার হোটেল ও সিনেমা হল গুলো বন্ধ রাখার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, ইসলাম কোনো প্রকার অশ্লীলতাকে সমর্থন করেনা। আমরা সকলেই রমজানের পবিত্রতা রক্ষা করে মাহে রমজান মাস অতিবাহিত করব। এসময় উপস্থিত ছিলেন- মাও: আব্দুল মালেক, মাও: আব্দুর রহিম, মাও: নেছার আহমেদ, মুফতি জামাল উদ্দিন, মাও: নাছিম রেজা, মাও: সেলিম হাসান সহ শত শত ধর্মপ্রাণ মুসলমানগণ।
