leadnewsডেমরারাজনীতি

ডেমরায় আওয়ামী লীগের কর্মী সভা ।

মোঃ হারুন অর রশিদ: ডেমরায় ৬৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যেগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার বিকেল চারটায় সারুলিয়ার বাজার রোডে এ সভা অনুষ্ঠিত হয় ।মোঃ আবুল কাশেম ভূঁইয়ার সঞ্চালনায় ও সাবেক কৃষকলীগ নেতা মোঃ তাজুল ইসলাম কালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির সদস্য নেহরীন মোস্তাফা দিশি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক খান,ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন,মোঃ আমির হোসেন খান,৬৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল্লাহ,কাজী ইব্রাহিম খলিল ও মোঃ মিজানুর রহমান প্রমুখ ।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন যুবলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম ও রুবেল বক্স।