leadnewsডেমরারাজনীতি

ডেমরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও গণসংযোগ

ডেমরা নিউজঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডেমরায় সমাবেশ ও গণসংযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। ঢাকা-৫ আসনের মনোনীত প্রার্থী মো. আলতাফ হোসেনের নেতৃত্বে শুক্রবার বিকালে স্টাফ কোয়ার্টার এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়। দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এ সময় পাখা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন প্রার্থী আলতাফ হোসেন। আরও বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ডেমরা থানা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাজী ইবরাহিম খলিল, ইসলামী শ্রমিক আন্দোলন ডেমরা থানা কমিটির সভাপতি হাজী আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ী থানা কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন ও ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাজল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ডেমরা থানা কমিটির সভাপতি মাহবুবুর রহমান প্রমূখ। সমাবেশ শেষে ডেমরার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন পাখা প্রতীকের মনোনীত প্রার্থীসহ হাজারো নেতাকর্মীরা।

সমাবেশে আলতাফ হোসেন বলেন, চরমোনাই পীর সাহেবের গড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্বচ্ছ ইসলামী রাজনৈতিক দল। দেশে ইসলামী শাসন, ন্যায়-নীতি ও আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ দিন ধরে দলটি কাজ করে যাচ্ছে। ওই ধারাবাহিকতায় ঢাকা-৫ আসনে আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই এ আসনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কর্মসূচী চালিয়ে যাচ্ছি।