Uncategorized

ডেমরায় ইয়াবা-বিয়ারসহ ৩ মাদক চোরাকারবারি গ্রেফতার

ডেমরা নিউজ:ডেমরায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-বিয়ারসহ ৩ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ ক্যান বিয়ার ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। এর আগে রোববার সকালে ও শনিবার দিনগত রাতে ডেমরার সারুলিয়া গরুর হাট ও বামৈল পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককতরা হল- মাদারিপুরের কালকিনী থানার আলীপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে সাকিল আহম্মেদ হৃদয় (২০), নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের জিতু বাবুর ছেলে শ্রী ইন্দ্রজিত (২০) ও ডেমরার বামৈল ঈদগাহ মাঠের কাঞ্চন মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫)। এ বিষয়ে রোববার সকালে ও শনিবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

Das rückgrat des https://bachelorschreibenlassen.com landes ist die höchste mittlere gebirgskette, die sierra central