ডেমরায় রিকশা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
ডেমরা নিউজ:ডেমরায় পুলিশের অভিযানে রিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০ টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে গ্রেফতার করে দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- রাজধানীর কদতলী থানাধীন মোহাম্মদবাগ চৌরাস্তার সিরাজুল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন (৪২) ও মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ থানার মাধিকান্দিহা গ্রামের মৃত আ: সুবহান মাতব্বরের ছেলে মো. স্বপন (৩২)।
ডেমরা থানার এসআই তহিদুল ইসলাম জানায়,উক্ত দুই রিকশা চোর সদস্য গত রোববার বিকালে ডেমরার সারুলিয়া চেয়ারম্যান বাড়ি সংলগ্ন রাস্তা থেকে যাত্রীবেশে একটি রিকশা কৌশলে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রিকশার মালিক মো.রমজান আলী ও চালক মো. হানিফ ডেমরা থানায় ওইদিন রাতেই একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা দির্ঘদিন ধরে ডেমরা ও আশপাশের এলাকায় ভ্রাম্যমানভাবে রিকাশ চুরির সঙ্গে সরাসরি জড়িত ছিল বলেও জানায় এসআই তহিদুল।
