বাংলাদেশে ৫০ টন খেজুর পাঠালো সৌদি সরকার
বাংলাদেশের জন্য ৫০ টন খেজুর অনুদান দিয়েছে সৌদি আরব সরকার। সোমবার সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়টির সচিব মো. শাহ্ কামালের কাছে খেজুর হস্তান্তর করেন বাংলাদেশে আসা সৌদি আরবের প্রতিনিধি দল।
শাহ্ কামাল বলেন, সৌদি আরব সরকারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। তাদের দেশের অধিকাংশ মুসলমান আর আমাদের দেশের অধিকাংশ মুসলমান। সেদেশে আমাদের ২৯ লাখ মানুষ কাজ করে। তাই আমরা খুব আনন্দিত।
৫০ টন খেজুর অনুদানের বিষয়ে তিনি বলেন, তাদের এ ধরনের সহযোগিতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।
সৌদি আরবের প্রতিনিধি দলের সদস্য মিস্টার আবেগ বলেন, সৌদি আরব সরকার বাংলাদেশের জনগণকে ভালবাসে। এ দেশের ৯৫ ভাগ মুসলমান। দুই দেশের মধ্যে ভাল সম্পর্ক বজায় রাখতে সৌদি সরকার সব সময় আন্তরিক।
I found it to be the best overall app in terms https://www.trackingapps.org/ of design and features

