leadnewsসারা দেশ

বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার শতভাগ

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: এ বছরের এস.এস.সি পরীক্ষার ফলাফলে মাধ্যমিক পর্যায়ে শতকরা শতভাগ শিক্ষার্থী পাশের কৃতিত্ব আর্জন করেছে পটুয়াখালীর বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। গতকাল রোববার এস.এস.সি পরীক্ষার ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এতে খুশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক ও স্থানীয়রা। জানা গেছে, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ইং সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ শত ৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১শত ৫ জন শিক্ষার্থীই পাশের কৃতিত্ব অর্জন করেছে। তাঁদের মধ্যে ৫ জন গোল্ডেনসহ ১৭ জন ছাত্রী জিপিএ -৫ এবং ৩৩ জন ছাত্রী জিপিএ -৪.০০ পয়েন্ট পেয়ে উর্ত্তীন হয়েছে। উপজেলা পর্যায়ে একমাত্র ওই বিদ্যালয়ই ফলাফলের দিক দিয়ে পাশের হার শতভাগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. জাহানারা বেগম বলেন, আমাদের বিদ্যালয়ের ফলাফল প্রতিবছরই ভাল হয়ে থাকে। এ বছর শতভাগ পাশ করায় শিক্ষার্থীরা বেজায় খুশি। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ায় এমন ফলাফল অর্জন করা সম্ভাব হয়েছে। আমি অভিবভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। আশা করছি সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।