বাউফলে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রামন পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণে পটুয়াখালীর বাউফল উপজেলার উপজেলার ১১শ’ ১৯ মসজিদের অনুকুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ অনুদান ৫৫ লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে মসজিদের ইমামদের মাঝে ওই চেক প্রদান অনুষ্ঠান টেলি কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করেন সাবেক চীফ ইুইপ ও স্থানীয় সাংসদ আসম ফিরোজ। পরে প্রথম ধাপে উপজেলার কাছিপাড়া, কালিশুরী ও ধূলিয়া ইউনিয়নের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ধাপে ধাপে অনুদানের ওই চেক বিতরণ করা হবে। উপজেলা প্রশাসন আয়োজিত ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান হিমু, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার নাসির উদ্দিন প্রমূখ।
