ডেমরায় গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
মো. হারুন-অর-রশিদ: ডেমরায় গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে ২০১৭ই সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ডেমরার বাশের পুল এলাকায় কলেজ মাঠে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্ত্বে উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা প্রফেসর শেখ বশির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য জিয়াউর রহমান,প্রতিভা শিখদার, আইরিন আক্তার প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ইনচার্জ-হাসানুজ্জামান, কলেজ পরীক্ষা নিয়ন্ত্রক-আফসানা আক্তার, সহকারী প্রধান শিক্ষক-মো.জজ মিয়া, ষ্পেশাল শাখা ইনচার্জ- মো.আশফাক-উর-রেহমান। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তি,কলেজ শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল। এ বছর এ কলেজ থেকে মানবিক,বিজ্ঞান ও বানিজ্য শাখার ৫২৫ জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে বলে জানায় কলেজ অধ্যক্ষ গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক এইচ ,এম মাসুদুর রহমান।
