leadnewsঅপরাধডেমরা

ডেমরায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায় গ্রেফতার ১

ডেমরা নিউজঃ
ডেমরায় এক গৃহবধূর অন্তরঙ্গ ও কুরুচীপূর্ণ ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে মো. আমিনুল ইসলামি সুজন (২৬) নামে এক লম্পটের বিরুদ্ধে। এ ঘটনায় সুজনের বিরেুদ্ধে ভুক্তভোগী ওই গৃহবধূ আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে ডেমরা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ ডেমরার ডগাইর নতুনপাড়া, বাঁশেরপুল সাত তলা মসজিদ সংলগ্ন থেকে সুজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। সে ওই এলাকার মো. জহিরুল ইসলাম স্বপনের ছেলে। এ ঘটনায় আদালত ওই লম্পটকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ডেমরা থানার অপারেশন অফিসার ¯েœহাশীষ রায়।
ডেমরা থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বছর ১০ এপ্রিল ফোনালাপের মাধ্যমে সুমন নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে ভুক্তভোগী ওই গৃহবধূর। বিষয়টি সম্পর্কে লম্পট সুজন অবগত ছিল। পরবর্তীতে এ বছর ২ ফেব্রুয়ারী সুজন মেয়েটিকে ফোন করে জানায় সুমনের সঙ্গে তার অন্তরঙ্গ ছবি রয়েছে এবং ২ লক্ষ টাকা দাবী করে। অন্যথায় ছবিগুলো ইন্টারনেটে ছেরে দেওয়ার হুমকি দেয় সুজন। সংসার ভাঙ্গার ভয়ে মেয়েটি সুজনের কুটকৌশলের শিকার হয়ে বিভিন্ন সময়ে তাকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দেয়। এক পর্যায়ে মেয়েটিকে ব্ল্যাক মেইল করা সুজনের অভ্যাসে পরিণত হয়। টাকা দিতে অস্বীকার করলেই ক্ষিপ্ত হয় ওই লম্পট। সর্বশেষ গত ১৬ এপ্রিল মেয়েটি টাকা দিতে অস্বীকার করলে ওই দিনই সুজন তার স্বামীর ইমু নম্বরে ছবিগুলো পাঠায়। পরে ২৪ এপ্রিল তার ভানিার ইমু নম্বরেও ছবি পাঠায় এবং ইন্টারনেটে বিভিন্ন সাইটে অন্যান্য আরও ছবি ছেড়ে দেওয়ার হুমকি দেয় সুজন।