ডেমরায় হেরোইনসহ মাদক চোরকারবারি গ্রেফতার
ডেমরা নিউজঃ ডেমরা থানা পুলিশের অভিযানে মো. শাকিল হোসেন (২৯) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার শরীর তল্লাশি করে ৭শ’ পুড়িয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। শনিবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়। শুক্রবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ডেমরার সানারপাড় চৌরাস্তা এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। সে কুমিল্লার মেঘনা থানার মৃত সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে সে ঢাকা শহরে ভাসমান। এ বিষয়ে শুক্রবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় মামলা হয়েছে।
