leadnewsডেমরা

ডেমরায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ডেমরা নিউজঃ
ডেমরায় গলায় ফাঁস দিয়ে জসিম উদ্দিন কিরণ (৩২) নামে এক যুবক আতœহত্যা করেছে। শনিবার বেলা ১১ টায় ডেমরার পাড়াডগাইর আল আমিন রোডের মো. জহিরুল ইসলামের বাড়ী থেকে মৃতের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত কিরণ জহিরুল ইসলামে বড় ছেলে। এ বিষয়ে শনিবার দুপুরে জহিরুল ইসলাম ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানা পুলিশ জানায়, একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করতেন কিরণ। গত ৩ বছর আগে স্ত্রী তন্নির সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। তখন থেকেই মানষিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান কিরণ। এদিকে শনিবার সকালে ঘুম থেকে জাগানোর জন্য মা মঞ্জিলা ইসলাম ছেলের ঘরে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পরে জানালায় উঁকি দিয়ে তিনি দেখেন কিরণ ডিসের তার গলায় পেচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন জরো হয়। পরে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে কিরণের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।