leadnewsডেমরা

ডেমরায় তালাকপ্রাপ্তা স্ত্রী স্বামী, শ্বশুর ও দেবরের বেধড়ক মারধরের শিকার : থানায় মামলা

ডেমরা নিউজঃ ডেমরায় মায়েশা আক্তার সুইটি (২৩) নামে এক তালাকপ্রাপ্তা স্ত্রী স্বামী, শ্বশুর ও দেবরের বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় তারা মায়েশার পড়নে থাকা স্বর্ণাঙ্কার ছিনিয়ে নেয়। এ ঘটনায় মায়েশা শনিরবার (২৬ মার্চ) রাতে ডেমরা থানায় অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্তরা হলেন- মায়েশার সাবেক স্বামী ডেমরার ডগাইর এলাকার মো. মোস্তফার ছেলে মো. কামরুল ইসলাম (৩২), তার বাবা মো. মো.মোস্তফা (৭০), ছোট ভাই সাইফুল ইসলাম রনি (২৮) ও একই এলাকার আক্কাস মোল্লার ছেলে সোহরাব হোসেন মিন্টু (৪০)। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে।
ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, বিগত ২০১৬ সালে মায়েশার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় কামরুলের। ওই সংসারে ৫ বছরের একটি ছেলে থাকা সত্বেও বনিবনা না হওয়ায় গত বছর ১ নভেম্বর তাদের মধ্যে তালাক সম্পন্ন হয়। এদিকে গত ২২ মার্চ কামরুল তার ছেলেকে মায়েশার কাছ থেকে তাদের বাড়ীতে বেড়ানোর কথা বলে নিয়ে আসে। পরবর্তীতে গত ২৫ মার্চ বেলা ১১ টার দিকে কামরুল ফোন করে মায়েশাকে তাদের বাড়ীতে এসে ছেলেকে নিয়ে যেতে বলে। এ সময় কামরুলের বাসার সামনে আসতেই মায়েশাকে ৪ জন মিলে বেধড়ক মারধর করেন। এদিকে খবর পেয়ে আত্মীয়রা মায়েশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।