leadnewsঅপরাধডেমরা

ডেমরায় বিদেশী পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ১

ডেমরা নিউজ: ডেমরায় ডেমরা পুলিশ ফাঁড়ির অভিযানে ১ টি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ মো. সৌরভ ওরফে সবুজ ওরফে কায়েস (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার রসুল নগরস্থ জসিম মেম্বারের বাড়ী সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী আরও দুই জান পালিয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ বিষয়ে শনিবার রাতেই ডেমরা থানায় গ্রেফতার সৌরভের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় অসৎ উদ্দেশ্যে লাইসেন্সবিহীন অবৈধ বিদেশী অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার অপরাধে মামলা করা হয়েছে। সৌরভ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কুতুবপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে।
ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সন্তোষ বালা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে সারুলিয়া বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারি ২/৩ জন লোক অবৈধ অস্ত্র-গুলিসহ রসুলনগর অবস্থান করছে। এ সময় ঘটনার আমরা সত্যতা যাচাই করে অভিযান পরিচালনা করে সৌরভকে গ্রেফতার করি। এ ঘটনায় সৌরভ পিস্তলের বৈধ কোন কাগজপত্র দেখানোসহ সন্তোষজনক কোন জবাব দিতে পারে নাই