ডেমরায় বিএইচএস-৯০ওয়েলফেয়ার সোসাইটির উদ্যেগে ঈদ সামগ্রী বিতরণ
ডেমরা নিউজঃ
করোনা ভাইরাসে ডেমরায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় ডেমরার পাইটিতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন উপস্থিত থেকে সকল সুবিধাবঞ্চিতদের মাঝে চাল,ডাল, আলু, সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।
ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন বলেন,করোনা ভাইরাসে কর্মহীন অসহায় মানুষের মাঝে সাধ্যমত খাদ্য সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরেছি ।
সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানান তিনি । এ সময়ে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ।
