ডেমরায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশ সরকার সুমন : ডেমরায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল এর আওতাধীন লায়নস জেলা ৩১৫এ২ এর আয়োজনে রবিবার সকালে ডেমরার জামদানী কমপ্লেক্্র এ এ চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রায় সহ¯্রাধিক মাঝে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও অন্যান্য রোগের চিকিৎসা প্রদানসহ উপস্থিত সকলের মাঝে হ্যান্ড সেনিটাইজার এবং মাস্ক বিতরন করা হয়েছে। এ ছাড়াও দুই শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। রিজিওনাল চেয়ারম্যান হেড কোয়ার্টার লায়ন মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন গভর্নর লায়ন জালাল আহমেদ। এ সময়ে আরও উপস্থিত ছিলেন ২য় ভিডিজি লায়ন মোহাম্মদ হানিফ, লায়ন দেবজিত রায়, লায়ন সাবেরা বেগম, লায়ন মোহাম্মদ ফারুক রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬৭,৬৮,৬৯নং ওয়ার্ডের নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল প্রমূখ।
