ডেমরায় র্যাবের অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
ডেমরা নিউজ:ডেমরায় র্যাব-১০ এর (ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি) অভিযানে ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ২১৩ পিস তাস এবং জুয়ার ৩৭৪০ টাকা জব্দ করা হয়। সোমবার দিনগত রাতে সানারপাড় দৌলেশ্বর মসজিদ সংলগ্ন মোমিনের গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মো.ইকবাল শেখ (৩০), মো. সৈয়দ হোসেন (৫২), মো. জুয়েল (২১), মো. সজিব (২০), সেলিম (৩৫), লাহু মুন্সী(২১), বাদশা (২৮), মো.নজরুল ইসলাম (২৮) ও মো. নূর আলম (২৩)। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ডিউটি অফিসার এসআই সুব্রত বিশ্বাস বলেন, মঙ্গলবার সকালে ডেমরা থানায় গ্রেফতারকৃত ওই ৯ জুয়াড়িকে হস্তান্তর করেছে র্যাব-১০। এ বিষয়ে তাদের প্রসিকিউটর দাখিল করে বেলা ১১ টায় আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে র্যাব-১০ এর পুলিশ পরিদর্শক নিজাম উদ্দিন শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডেমরায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
