leadnewsসারা দেশ

বাউফলে গোদরোগ প্রতিরোধে সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা পর্যায়ে গোদরোগ ব্যবস্থাপনা ও বিকলাঙ্গতা প্রতিরোধ জোড়দারকরণে সামাজিকভাবে উদ্বুদ্ধ করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ বিশ্বস্বাস্থ্য সংস্থা এর আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান , উপজেলা সহকারি কমিশনার(ভ’মি) মোঃ আনিচুর রহমান বালি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি ইব্রহিম ফারুক, কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান আলকাছ হোসেন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সকলের সামনে গোদরোগের পটভুমি তুলে ধরেন এবং এই রোগ নির্মূলে সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন।