ডেমরায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
ডেমরা নিউজ: সবাই মিলে একসাথে, ঈদ কাটাবো উচ্ছাসে এ স্লোগানকে সামনে রেখে ডেমরায় সুবিধা বঞ্চিত ৯০ জন শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। সেবামূলক সংগঠন রাইটস এন্ড ক্লেইমস এবং ঢাকা ফ্রেন্ডস ক্লাবের যৌথ আয়োজনে গতকাল সকালে সারুলিয়ার বড়ভাঙ্গাস্থ মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। ঢাকা ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা রকিবুল হাসানের সভাপতিত্বে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে ঈদ বস্ত্র তুলে দেন মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুক আহমেদ মিয়াজী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. সালাউদ্দিন তালুকদার, রাইটস এন্ড ক্লেইমস এর সভাপতি ঈশান চৌধুরী, সহ সভাপতি তৌফিকুল ইসলাম, ঢাকা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি রাহাত খান, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সাবেক সভাপতি হাবিবুর রহমান রকি, সাবেক সাধারণ সম্পাদক সজল মোল্লা, সিনিয়র সহ-সম্পাদক ওবায়দুর রহমান টিপু, সাবেক সহ সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল গাজী সহ উভয় সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ।
