ডেমরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
মো. মাহবুবুর রহমান ভূইয়া :ডেমরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে রূপচাঁন (৪০) নামে এক মাদকাসক্ত গলায় ফাঁশ দিয়ে আতœহত্যা করেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় তার বিছানা থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। রূপচাঁন ডেমরার বড় পাইটি গ্রামের মৃত মাহমুদ আলী মিয়ার ছেলে।
মৃতের মায়ের বরাত দিয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. সেলিম জানায়, গত ১৫ দিন আগে রূপচাঁনের স্ত্রী খাদিজা কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যান। এ ঘটনা মেনে নিতে পারেনি রূপচাঁন। বিদেশে যাওয়ার পর থেকেই তার মা সেতারা বেগমকে বিভিন্ন সময়ে সে গালমন্দ করতে থাকে। এদিকে গত বুধবার রূপচান সারারাত না ঘুমিয়ে স্ত্রী খাদিজার জন্য আহাজারী করে তার মাকে মাত্রাতিরিক্ত গালমন্দ করেন। পরের দিন সকালে তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন রূপচাঁন। এদিকে সারাদিন ছেলে ঘুমিয়েছে ভেবে এবং কোন সারাশব্দ না পেয়ে বৃহস্পতিবার সন্ধার পরে মা সেতারা বেগম রূপচানের ঘরের বাইরে থেকে উঁকি দেয়। এ সময় তাকে ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন মা সেতারা। এ ঘটনায় দিশেহারা তিনি এলাকার সাবেক মেম্বারকে খবর দিলে রাতে পৌনে ১০ টার দিকে মেম্বার থানায় খবর দেন। পরে থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে ডেমরা থানায় বৃহস্পতিবার রাতেই একটি অপমৃত্যু মামলা হয়েছে।
