সারাদেশে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মানব বন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ডেমরা নিউজ: সারাদেশে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সকল জেলা পর্যায়ে মানব বন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে । এ কর্মসুচীর অংশ হিসেবে বৃস্পতিবার সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ২টা থেকে মানব বন্ধন শুরু হয়। এ কর্মসুচীতে কন্দ্রীয় সভাপতি মো হারুন-অর-রশিদ -নারায়নগঞ্জ এবং মহাসচিব রংপুরে বক্তব্য রাখেন। মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, ৫ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখি ভাতা সহ ০৮ আট দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। প্রতিটি জেলার বিভিন্ন মাদ্রাসা হতে আগত নেতৃবৃন্দ এ কর্মসূচীতে বক্তব্য রাখেন। বিভিন্ন জেলা থেকে পাঠানো তথ্য জানা জায় নারায়নগঞ্জ, বরিশাল,নোয়াখালী,রংপুর, বাগেরহাট,রাজশাহী,ঠাকুরগাও,নরসিংদি,টাংঙ্গাইল.বগুরা,মেহের পুর, কুষ্টিয়া,সিলেট,মাগুরা,গাজীপুর সহ দেশের প্রায় জেলাশহরে এ মানব বন্ধন পালন করা হয়েছে। মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
