Uncategorized

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন গাজীপুর জেলা কর্তক ৮ দফা দাবীতে মাদ্রাসা শিক্ষকদের মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

 

ডেমরা নিউজ: সারাদেশে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সকল জেলা পর্যায়ে মানব বন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স¥ারকলিপি প্রদান করা হয়েছে । এ কর্মসুচীর অংশ হিসেবে বৃস্পতিবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ২টা থেকে মানব বন্ধন শুরু হয়। মাদ্রাসা সহ সকল শিকক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, ৫ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখি ভাতা সহ ০৮ আট দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জেলার বিভিন্ন মাদ্রাসা হতে আগত নেতৃবৃন্দ এ কর্মসূচীতে বক্তব্য রাখেন। পরিশেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।