ডেমরায় সড়কগুলোকে যানজটমুক্ত রাখতে নিরাপদ জীবন চাই এর ভিন্ন রকম কর্মসূচী পালন
জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা যানজটের কবলে না পরে সময়মত যাতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারে সেই লক্ষ্যে ডেমরার সড়কগুলোকে যানজটমুক্ত রাখতে ভিন্ন রকম কর্মসূচী পালন করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন নিরাপদ জীবন চাই এর কর্মীরা।
সোমবার সকালে ডেমরার স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, হাজীনগর মোড় সহ বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচী পালন করেন এ সংগঠনের কর্মীরা। এ সময় তাদের প্রচেষ্টায় সড়কগুলো যানজটমুক্ত থাকায় পরীক্ষার্থীরা নির্ভিঘেœ ও নিরাপদে কেন্দ্রে পৌঁছতে সক্ষম হয়।
নিরাপদ জীবন চাই এর সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন কিরণ এর নেতৃত্বে এ কর্মসূচীতে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা আরিফুর রহমান খাঁন, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম বাবলূ, সহ-সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক হাজী মাকসুদ আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ দুলাল, অর্থ সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক শাকিল খাঁন, প্রচার সম্পাদক মোঃ সেলিম, কার্যকরী সদস্য মঞ্জুর হোসেন প্রমুখ।
মোঃ মোয়াজ্জেম হোসেন কিরণ জানান জেএসসি ও জেডিসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। যাতে পরীক্ষার্থীরা যানজটের কবলে না পরে সময়মত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারে সেই লক্ষ্যে আমাদের সংগঠন এ কার্যক্রম অব্যাহত রাখবে। আমরা সকল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত ও মঙ্গল কামনা করছি।
এদিকে রামপুরা ট্রাফিক জোনের টি.আই বিপ্লব ভৌমিক এর নেতৃত্বে ডেমরার সড়কগুলোর বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্ট যানজটমুক্ত রাখতে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
