ডেমরায় হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৩
ডেমরা নিউজ:ডেমরায় সোমবার রাতে পুলিশের পৃথক অভিযানে চিহ্নিত কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের শরীর তল্লাশি করে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১১শ’ পুড়িয়া হেরোইন ও ১১ হাজার টাকা মূল্যের ৫৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। চিহ্নিত গ্রেফতারকৃতরা হল- ডেমরার কামারগোপ এলাকার মৃত শহিদুল্লার ছেলে মো. রাজু আহম্মেদ (৩৪) ও ডেমরার ঠুলঠুলিয়া এলাকার হাজী মোসলে উদ্দিনের ছেলে মো. কামরুজ্জামান ওরফে জামান (৩৫)। অপরজন ঢাকা শহরে ভাসমান কুষ্টিয়ার সদর থানার পূর্ব মজমপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. নাছিম হোসেন (৩৮)।
মাদক নির্মূল অভিযান অব্যাহত রাখতে ডেমরা থানার ওসি এসএম কাওসার আহম্মেদ বলেন, উক্ত কুখ্যাত দুই ব্যবসায়ী রাজু ও জামানের মতো বাকীদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরি তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হবে। এদের পক্ষে কোন প্রকার তদবির আগেও চলেনি, ভবিষ্যতেও প্রভাবশালী মহলের কোন তদবীর চলবেনা। ডেমরা থানা এলাকায় মাদক জিরো টলারেন্সে নিয়ে আসার জন্যই নির্মূল অভিযান চলবে। মানুষ এখন সন্ত্রাসীদের নয়, মাদক ব্যবসায়ীদের নাকি ভয় পায়। ডেমরা থেকে এই ভয়কে আমি দূর করার জন্য নির্মূল অভিযান শুরু করেছি যা অব্যাহত থাকবেই। তবে ডেমরায় ওয়ার্ড ভিত্তিক মাদক বিরোধী কমিটি গঠন করা খুবই জরুরী। নতুবা মাদক নির্মূল করা কিছুতেই সম্ভব হবেনা।
