Uncategorized

ডেমরায় ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

 ডেমরায় ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার অভিযোগ পাওয়া গিয়াছে। এ ঘটনায় মেয়েটির বাবা শুক্রবার রাতে ডেমরা থানায় ধর্ষক সিএনজিচালিত অটোরিকশাচালক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। তবে ঘটনার পরেই ওই লম্পট পালিয়ে যায়। নজরুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর থানার চর শাহাপুর গ্রামের মোজ্জাফর আলীর ছেলে।
বর্তমানে সে ডেমরার ডগাইর মাজার রোডের মুক্তিযোদ্ধা সামাদের বাড়িতে ভাড়া থাকে।
ডেমরা থানার ওসি এসএম কাওসার  জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগী শিশুটি ৯ ও ৭ বছরের তার বড় দুই ভাইয়ের সঙ্গে বাড়ির আঙিনায় বৃষ্টির জমে থাকা পানি নিয়ে খেলা করছিল। এ সময় একই বাড়ির ভাড়াটিয়া নজরুল কৌশলে মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে।
পরে মেয়েটির চিৎকারে পাশের ঘর থেকে তার দাদি ছুটে এলে নজরুল দরজা খুলে দ্রুত পালিয়ে যায়। ওসি আরও জানায়, নজরুল ডেমরার বাইরে পালিয়ে গেলেও তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।

Intracranial stimulation of pleasure centers’ in the brain can also https://www.justdomyhomework.com serve as a primary reinforcer