ডেমরা বিশ্বদ্যালয় কলেজের মহান বিজয় দিবস পালন ও নবীনবরন অনুষ্ঠান
মিজানুর রহমান ঃ ডেমরা বিশ^বিদ্যালয় কলেজের মহান বিজয় দিবস পালন ও নবীনবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের আয়োজনে দিনব্যাপী কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে সকল বীর শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং কলেজের নবীন শিক্ষার্থীদের বরন করে নেয়া হয়। ঢাকা ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোটের বিচারপতি জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ আনোয়ার হোসেন,ডেমরা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল,তেজগাঁও কলেজের প্রফেসর আঞ্জুমান আরা। এ সময়ে আরও বক্তব্য রাখেন ডেমরা বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ইউনুস মোল্লা, ঢাকা দক্ষিন সিটি করপোরেশন ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী হাবিবুর রহমান হাসুসহ অন্যান্য ব্যক্তিবর্গ। পরে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরন করে নেয় অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
