leadnewsঅপরাধডেমরা

ধর্ষণের পর ফেসবুকে স্কুলশিক্ষার্থীর ছবি দেওয়ার অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলশিক্ষার্থীকে  ধর্ষণের পর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে স্কুলশিক্ষার্থী বাবা। এদিকে মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে স্থানীয় একটি মহল। তবে এ ঘটনায় অবিযোগ দেওয়ার একদিন পার হলেও, থানায় মামলা হয়নি। তবে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছেন।

এরপরই ভুক্তভোগী এবং অভিযুক্তকে থানায় ডাকা হয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 

ভুক্তভোগী মেয়েটির বাবা লিখিত অভিযোগে জানান, গত ২ মে উপজেলার কালাইয়া গ্রামের প্রতিবেশী হৃদয় বেপারী (২০) তার মেয়েকে একই গ্রামে হৃদয়ের বোনের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সেখানে নিয়ে ধর্ষণ করে। আর হৃদয়কে সহযোগীতা করে তার ভগ্নিপতি সুব্রত সরকার।