Uncategorized

নবনির্বাচিত সভাপতি নুর ইসলামকে চালক ও শ্রমিকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছ

নবনির্বাচিত সভাপতি নুর ইসলামকে চালক ও শ্রমিকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
ডেমরা নিউজ: বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন রেজি নং: ১৬৬৫ এর সারুলিয়া (সান্দিরা) ও ডেমরা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২০ মে। নির্বাচনে বাইসাইকেল প্রতিকে সভাপতি পদে মোঃ নুর ইসলাম বিজয়ী হয়েছেন। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নির্বাচনের ফলাফল ঘোষনার পর ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এসময় উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক-সম্পাদক মোঃ আজমত আলী, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জালাল উদ্দিন মুন্সি সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মটর-চালক লীগের নেতৃবৃন্দ। রাতে ফলাফল ঘোষনার পর থেকেই দলীয় সমর্থকরা ফুল দিয়ে বরন করে নেয় নবনির্বাচিত সভাপতি নুর ইসলামকে। ২১মে চালক ও শ্রমিকেরা দলে দলে এসে বিজয়ী সভাপতিকে ফুল দিয়ে বরন করে নেয়।একই ভাবে গতকাল সকালে পাখা প্রতিকে প্রচার সম্পাদক পদে বিজয়ী প্রার্থী মোঃ লিটন খাঁ চালক ও শ্রমিকদের নিয়ে নির্বাচিত সভাপতিকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এসময়ে নব নির্বাচিত সভাপতি নুর ইসলাম চালক ও শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে বলেন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা আমাকে সভাপতি পদে নির্বাচিত করেছেন। আমি চালক ও শ্রমিকদের ভাগ্য উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন।

First day at a temporary school for children from a transported there slum in martissant, port-au-prince