বাউফল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময়
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বাউফল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাউফল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন। আজ মঙ্গলবার সন্ধ্য পৌনে ৭ টায় বাউফল থানার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমসাময়িক নানা ঘটনা, মাদকের বিরুদ্ধে অভিযান, সার্বিক আইনশৃংখলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন, সিনিয়র সহ-সভাপতি এবিএম মিজানুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. সোহরাব হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য মোঃ আরেফিন সহিদ ও মো. জলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরোন, সদস্য এমএ বাশার, ও মোঃ জসিম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বাউফল থানার অফিসার ইন চার্জ(ওসি) হিসেবে যোগদান করেন নবাগত ওসি মোঃ কামাল হোসেন।
১৫/১০/২৪
তোফাজ্জেল হোসেন

