leadnewsসারা দেশ

বাউফলে সাবেক এমপির পক্ষে বিএনপির নেতৃবৃন্দের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী-২ সংসদীয় আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল আলম তালুকদারের পক্ষে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাউফল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তছলিম উদ্দিন তালুকদার এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান হালাদারের নেতৃত্বে শনিবার বিকেল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ১৫ টি পূজামন্ডপ পরিদর্শন করেন নেতা-কর্মীরা। পরিদর্শনকালে বক্তারা বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর অনেকেই ধারণা করেছিলেন সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় কর্মকান্ড নিরাপদে পালন করতে পারবেন না। কিন্তু আজ তা মিথ্যা প্রমানিত হয়েছে। সাবেক এমপি শহিদুল আলম তালুকদারে নির্দেশনায় হিন্দু ভাইদের পাশে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে বিএনপির নেতা-কর্মীরা। বাউফল উপজেলার হিন্দু সম্প্রদায় সাবেক এমপি শহিদুল আলম তালুকদারে শাসন আমলে নিরাপদ ছিলেন, আজ নিরাপদে আছেন ,ভবিষ্যাতেও নিরাপদে থাকবেন। এ নিশ্চয়তা দেন পরিদর্শনকারী নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম,উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম জসিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ঝুরন, উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রচারণা বিষয়ক সম্পাদক মোঃ শাহীন রেজা, ৮ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মো. তোফাজ্জেল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ মিজানুর রহমান হাফিজ,পৌর বিএনপির মৎস বিষয়ক সম্পাদক ওহাব সিকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীয়ত উল্লাহ সৈকত, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারজান বিন জাহাঙ্গীর প্রমুখ।
১৩/১০/২৪
তোফাজ্জেল হোসেন