leadnewsসারা দেশ

বাউফলে বিএনপি নেতা নির্দোষ দাবি করে অভিযোগকারীর ফের সংবাদ সম্মেলন

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব জোমাদ্দারের বিরুদ্ধে একটি গরু নিয়ে ঘটনাকে কেন্দ্র করে কোন প্রকার যাচাই-বাচাই না করেই ভুল তথ্য দিয়ে গত ৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন একই ইউনিয়নের রামনগর নিবাসী আঃ রাজ্জাক হাওলাদারের ছেলে আঃ রব। পরবর্তীতে গরু নিয়ে ঘটনার প্রকৃত ঘটনা জানেন এবং নিজের ভুল স্বীকার করে ওই ঘটনায় বিএনপি নেতা মাহাবুব জোমাদ্দার জড়িত ছিল না বলে দাবি করে গতকাল বুধবার বিকেল ৫ টায় নুরাইনপুর ফাজিল মাদরাসার একটি কক্ষে আবার একটি সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় আঃ রব বলেন,ব্যক্তিগত ঋনের দায়ে আমার একটি গরু নিয়ে যায় লিটন নামে এক ব্যক্তি। এ ঘটনায় স্থানীয় কিছু দুষ্টপ্রকৃতির লোক প্রচার চালায় যে এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জড়িত। এ কথার ভিত্তিতে আমি ওই অভিযোগের কোন যাচাই-বাচাই না করেই তড়িঘড়ি করে একটি সংবাদ সম্মেলন করি। যা সম্পূর্ন ভুল তথ্য ছিল। পরবর্তীতে আমি যাচাই-বাচাই করে গরু নিয়ে ঘটনার বিএনপি নেতা মাহাবুব জোমাদ্দার জড়িত ছিল না বলে প্রকৃত সত্য ঘটনা জানতে পারি। তাই আমি নিজ দায়িত্ববোধ থেকে আবার সংবাদ সম্মেলন করে মাহাবুব জোমাদ্দারকে নির্দোষ বলে ঘোষণা করছি। তিনি একজন সৎ ও সচ্ছ রাজনীতিবিদ লোক্। আমার মিথ্যা ও ভুল তথ্য দিয়ে প্রচারিত সংবাদে তাঁর মানসম্মান ক্ষুন্ন হয়েছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি ও জনগনের কাছে ক্ষমা চাচ্ছি।
১৭/১০/২৪
তোফাজ্জেল হোসেন