leadnewsসারা দেশ

নারায়ণগঞ্জে বস্তিতে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ভোরে হঠাৎ করেই একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকটি পরিবার থাকলেও অন্য পরিবারগুলো তাদের ঘর ঝুটের গোডাউন ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করেন। বস্তিটির ১০০ গজ দূরেই জেলা কারাগার ও একটি সিএনজি পাম্প রয়েছে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান আব্দুল আহাদ জানান, বস্তি এলাকায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না। আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।