বাউফলে ত্রান পেল চার শত হত দরিদ্র পরিবার
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: করোনা ভাইরাসের আক্রমনে কর্মহীন হওয়া পটুয়াখালীর বাউফলে চার শত হত দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠানের সভাপতি ও সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ (এমপি)’র ব্যবস্থাপনায় আজ বেলা ১১টায় মদনপুরা ইউনিয়নের সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই ত্রান বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও ত্রান বিষয়ক সম্পাদক, সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও মেভিন ডিজাইন লিমিটেডের পরিচালক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ ছবুর খান । আয়োজনে ছিল উপজেলা আওয়ামী লীগ ও মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগ। ওই সময় প্রত্যেক পরিবারকে ৮ কেজি করে চাল, ২লিটার তৈল, পেয়াজ ২ কেজি, ৫ কেজি আলু, ১ কেজি মসুরের ডাল ও সাবান দেয়া হয়। বিতরণ অনুষ্ঠানে মদনপুরা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তোফাসহ উপজেলা আওয়ামালীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
