নিউমার্কেটে সংঘর্ষ : ঢাকা কলেজের ৫ ছাত্র রিমান্ডে
আজ বৃহস্পতিবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের প্রত্যেককে সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার।
