leadnewsডেমরা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ডেমরায় ১০ মোটর সাইকেল আটক

ডেমরা নিউজঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে সড়কে মোটর সাইকেল চালানোর অপরাধে ১০ মোটর সাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ। রামপুরা ট্রাফিক জোনের বিশেষ চেকপোষ্টে শনিবার সকালে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এসব মোটর সাইকেল আটকের পর কাগজপত্রসহ ডেমরা থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় চালকদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে সংসদ নির্বাচনের পরে মোটর সাইকেল থানা থেকে বুঝে নেওয়ার জন্য মালিকদের নির্দেশনা দিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিআরটিএর সদর দফতর কার্যালয় জরুরী বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৮ ডিসেম্বর দিনগত রাত ১২ টা থেকে ১ জানুয়ারী মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। ওই প্রজ্ঞাপনের প্রেক্ষিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মোটর সাইকেল আটক করা হয়েছে।