জাতীয়

মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বিজয়ীরা এরই মধ্যে শপথ নিয়েছেন। সোমবার (৭ জানুয়ারি) তাদের মধ্য থেকে ৪৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ গঠনের জন্য রোববার থেকে শপথের ডাক শুরু হয়েছে তাদের। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন। শেখ হাসিনাকে প্রধান করে মন্ত্রিসভার তালিকায় সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি।

ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন ওবায়দুল কাদের, খালিদ মাহমুদ চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, টিপু মুন্সি, জাহিদ হাসান রাসেল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ, ড. আব্দুর রাজ্জাক, বীর বাহাদুর উ শৈ সিং, শাহরিয়ার আলম, শ ম রেজাউল করিম, এনামুল হক শামীম, আ হ ম মুস্তফা কামাল, ডা. দীপু মণি, এম এ মান্নান, গোলাম দস্তগীর গাজী, তাজুল ইসলাম, মন্নুজান সুফিয়ান, এ কে এম আব্দুল মোমেন, মতিয়া চৌধুরী, ইমরান আহমেদ, সাইফুজ্জান চৌধুরী জাবেদ, সাধন চন্দ্র মজুমদার,শাহাব উদ্দিন, মুরাদ হাসান, আশরাফ আলী খান খসরু,ডা. এনামুর রহমান, আ স ম ফিরোজ, র আ ম ওবায়দুল মুক্তাদিন চৌধুরী, মোস্তফা জব্বার,আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।