নৌকায় ভোট চাইলেন-এড,রফিকুল ইসলাম খান মাসুদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরায় আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে আওয়ামীলীগ নেতা ও ডেমরা থানা ভাড়াটিয়া সমাজ কল্যান সমবায় সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম বাহারের সভাপতিত্বে হাজী রহমত উল্লাহ ফোরকানিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয় মাহফিল। এ কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম খান মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে আবার ও শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান।
এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ এম,এস,খালেক বিন হূদা,ইলিয়াস হোসেন তালুকদার, বায়জিদ সাউদ,মোঃ দেলোয়ার হোসেন,হোসনে আরা শাহিন প্রমুখ।
