leadnewsসারা দেশ

পটুয়াখালী হাসপাতালে নির্মান করা হলো সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম। ডিসির পরিদর্শন ।

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালী ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নির্মাণ করা হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম। উক্ত কাজের অগ্রগতি সরেজমিনে দেখার জন্য জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী আজ পটুয়াখালী ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় কাজটি দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন। একইসাথে উক্ত কাজের অগ্রগতি তদারকির জন্য একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব ডা. মোহাম্মদ আব্দুল মতিন, পরিচালক, ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, পটুয়াখালী; জনাব ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, পটুয়াখালী; জনাব স্বপন ব্যানার্জী, সভাপতি, পটুয়াখালী প্রেসক্লাব সহ অন্যান্য ব্যক্তিবর্গ।