বাউফলে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার।
বাউফল প্রতিনিধিঃআয়শা আক্তার(১৮) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আয়শার স্বামীর নাম রাজিব সরদার।পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বট কাজল গ্রামে তার বাড়ি।গত চার মাস আগে তাদের বিয়ে হয়।
জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে নওমালা গ্রামের ইসমাইল পেশকারের মেয়ে আয়শার সাথে রাজিব সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রী দুইজন ঢাকা থাকতো। গত এক সপ্তাহ আগে তারা বাড়ি আসে। আয়শার বাবা ও মা ঢাকায় থাকে। নওমালা গ্রামের বাড়িতে কেউ থাকতো না। তাই আয়শা স্বামীর বাড়ি না থেকে বাবার বাড়িতেই থাকতো। তার স্বামীর নগরের হাট বাজারে মোবাইল সার্ভিসিং এর দোকান আছে।
ঘটনার আগের দিন রাতে স্বামী ও স্ত্রী এক সাথে ঘুমিয়ে ছিল। শনিবার সকালে স্বামী রাজিব সরদার ঘুম থেকে উঠে স্ত্রীকে শোয়ার রুমে আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং রশি কেটে লাশ নামান।
কয়েকজন প্রতিবেশী জানান, স্বামী ও স্ত্রী ঢাকা থেকে আসার পর কখনো তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়নি। তবে আয়শার স্বামী রাজিব নেশা করতো। এনিয়ে হয়তো স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে থাকতে পারে।
খবর পেয়ে বাউফল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছেন।

