leadnewsসারা দেশ

বাউফলে আ’লীগ নেতা ও ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা খোকা মিয়া আর নেই

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলে এলাহি (খোকা মিয়া) আজ সোমবার সকাল ৯টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি …… রাজিউন)। মৃত্যুকালীন সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযা ঢাকা বি.এস.এম.ইউ’র জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টায় কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাযা ও নিজ গ্রাম শৌলায় সকাল ১০ টায় তৃতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ ,বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক কেশবপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক(অবঃ) হুমুায়ুন কবির, কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা গভীর শোক প্রকাশ করেছেন।