leadnewsসারা দেশ

বাউফলে প্রবীণ দিবস পালিত

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: ‘প্রবীণদের প্রজ্ঞা, যুবকদের শক্তি; হবে দেশের মুক্তি’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রৌঢ় নাগরিক ফোরামের উদ্যোগে এ দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। প্রৌঢ় নাগরিক ফোরামের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিজুস চন্দ্র দে। বক্তব্য রাখেন সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রৌঢ় নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বজলুর রশিদ, আবদুল হক মিয়া, নজরুল ইসলাম খান প্র্রমুখ। বক্তারা বলেন,তাঁরা বৃদ্ধ হলেও যুবকদের শক্তিকে কাজে লাগিয়ে এ উপজেলাকে মাদকমুক্ত করবেন।