leadnewsসারা দেশ

বাউফলে করোনা উপসর্গ নিয়ে দুই মুক্তিযোদ্ধাসহ তিন জনের মৃত্যু

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক দিনে দুই মুক্তিযোদ্ধসহ তিন ব্যক্তি মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ আখতারুজ্জামান জানান, করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কের বাসিন্দা ও ওষুধ ব্যবসায়ী মুক্তিযোদ্ধা কাওসার আহম্মেদ দেওয়ান (৬৫) ও রাতে একই ওয়ার্ডের ভিআইপি রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (৬৯) এবং কালিশুরী ইউনিয়নের দেলোয়ার হোসেন (৬৫) মারা গেছেন। তারা জ্বর, কাশি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। তাদের মধ্যে প্রথম দুই জনের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ আরটিসিসিআর টেস্টের জন্য পাঠানো হয়েছে। এনিয়ে বাউফলে মোট ১০ জন করোনা উপসর্গ নিয়ে এবং ৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।