বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক স্বাস্থ্য কর্মীর মৃত্যু
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে মোঃ মিজানুর রহমান(৫৫)নামে এক স্বাস্থ্য কর্মী মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ। মৃতের বাড়ী উপজেলার সূর্যমনি গ্রামে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, মৃত ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে আজ সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে।
