leadnewsসারা দেশ

বাউফলে করোনা উপসর্গ নিয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় করোনা উপসর্গ নিয়ে সেকান্দার আলী(৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে তার মৃত্যু হয়। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য সেকান্দার আলী দীর্ঘ দিন করোনার উপসর্গ নিয়ে অসুস্থ্য ছিলেন ।তাঁর পিতার নাম মৃত কাশেম আলী।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আক্তারুজ্জামান বলেন, আজ শনিবার সকাল ৯টার দিকে সেকান্দার আলীকে করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় নিয়ে আসেন তার স্বজনরা। চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে উপজেলায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে।