বাউফলে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর শহীদ ইব্রাহিম সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদরাসার নব গঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ নুরুল আলম। মাদরাসার সুপার আবু জাফর মো. রফিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পোনাহুরা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন আল মামুন, জামায়াতে ইসলামীর নাজিরপুর ইউনিয়ন শাখার সাবেক আমির মো. আহামাদুল্লাহ, বাউফল পৌর যুবদলের আহŸায়ক মো. অলিউল ইসলাম, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান সোহাগ, প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, দৈনিক মানবজমিনের মো. তোফাজ্জেল হোসেন, কানোগো মো, সহিদুল ইসলাম, বাউফল পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মাস্টার প্রমুখ। এছাড়াও শ্রমিক কল্যান ফেডারেশন বাউফল উপজেলার শাখার সভাপতি মো. রেদোয়ান উল্লাহ মাষ্টার, জামায়াতে ইসলামীর নাজিরপুর ইউনিয়ন শাখার আমির মো. রাসেল, ব্যাংকার মো. মেহেদী হাসান, বাউফল পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.ইসরারুল হক, অশিকুর রহমান মানিক , মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

