leadnewsসারা দেশ

শ্রমিক অধিকার পরিষদের নেতা ওমর ফারুককে অভিনন্দন

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে গত ১৯ এপ্রিল শনিবার। সংগঠনটির উপদেষ্টা মোঃ নূরুল হক ও রাশেদ খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ১০০ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামের সোবাহান আকনের ছেলে ওমর ফারুক আকন। এ খবর প্রকাশ পাওয়ার পর ওমর ফারুকের এলাকায় মানুষের মাঝে যেন আনন্দের বন্যা বইছে। কেন্দ্রীয় কমিটির এমন একটি গুরুত্বপূর্ন দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন গনঅধিকার পরিষদের বাউফল উপজেলা শাখা ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। আজ বুধবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদ পাওয়া ওমর ফারুক প্রথমে পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন। এছাড়া পটুয়াখালী জেলা যুব ও শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর ওমর ফারুক আকন বলেন, দেশে বহু শ্রমিক সংগঠন আছে। শ্রমিকের মান উন্নয়ন নিয়ে কোনো শ্রমিক সংগঠন কাজ করে না। শ্রমিকেরা ন্যায্য হিসাব কখনো পায় না। শ্রমিকদেরকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়। যেই শ্রমিকের ঘামের কারণে দেশের অর্থনীতির চাকা ঘুরে, সেই শ্রমিক পরিবারের উন্নয়নের চাকা ঘুরে না। কৃষকের ছেলে কৃষক হবে, রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা হবে এই নীতি আমরা চাই না। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এদেশের মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করবে। শ্রমিকের ন্যায্য দাবি দাওয়া নিয়ে কাজ করবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ।
তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের যে স্লোগান দেওয়া হয়েছে তা মুক্তির স্লোগান,আমাদের লক্ষ শ্রমিক বান্ধব রাষ্ট্র। বিগত ৫৩ বছরে কোন সরকার শ্রমিকদের উন্নয়ন নিয়ে ভাবেনি। নুরুল হক নুর আমাদের মেহনতি মানুষের অধিকার আদায়ের নেতৃত্ব শিখিয়েছেন। গণ অধিকার পরিষদ শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠন নিয়ে কাজ করছে, যেন এদেশের মেহনতী মানুষের উন্নয়ন ঘটে।
২৩/০৪/২৫
তোফাজ্জেল হোসেন
বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি।
০১৭২৫৭৫৩৭৭৭