leadnewsসারা দেশ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে বাউফলে ছাত্রদলের মানববন্ধন

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ সোমবার বেলা ১১টার দিকে বাউফল সরকারি কলেজের সামনের সড়কে উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ বলেন- ফ্যাসিবাদ পতনের পর স্বাধীন সোনার বাংলায় এমন নির্মম হত্যাকান্ড কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। যারা ছাত্রদল কর্মী পারভেজকে হত্যা করেছেন তারাও একটি দলের অনুসারী। পদপদবীও রয়েছেন। যে কারনে নিদিষ্ট ওই দলের নেতারা পারভেজের খুনিদের পক্ষে কাজ করছেন।
মানববন্ধনে উপজেলা, পৌর ও বাউফল সরকারি কলেজ ছাত্রদলের শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
২১/০৪/২৫
তোফাজ্জেল হোসেন
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
০১৭২৫৭৫৩৭৭৭