বাউফলে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
তোফাজ্জেল হোসেন, বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’শীর্ষক আলোচনাসভা ও প্রতিযোগীতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় কেশবপুর এফ.এইচ. ফাজিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার মিলনায়তন কক্ষে ওই আলোচনাসভা ও প্রতিযোগীতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. মহিউদ্দিন আহম্মেদ লাভলু। বিশেষ অতিথি মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ শাহজাহান হাওলাদার, আব্দুর রব হাওলাদার ও জালাল আহম্মেদ মাস্টারসহ শিক্ষক-কর্মচারীগন উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাও. মোহাম্মদ ইউনুছ। প্রতিযোগীতামূলক অনুষ্ঠানের মধ্যে ছিল কেরাত, হামদ, নাত, বঙ্গবন্ধু সম্পর্কিত কবিতা ও বক্তৃতা। তিনটি গ্রুপে শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। এ সময়ে প্রধান অতিথি ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়বস্তুর ওপর প্রতিযোগীদের বক্তব্য শ্রবন করে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ওই মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোঃ জুবায়ের হোসন।
