বাউফলে বাকশিসের কমিটি গঠন সভাপতি জসিম , সম্পাদক মাসুদ
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি পটুয়াখালীর বাউফল উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪ টায় পৌরসদরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের মিলনায়তনে এক আলোচনা সভায় উপস্থিত উপজেলার বিভিন্ন কলেজ শিক্ষকদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে এ কমিটি গঠিত হয়েছে। কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনায়েত হোসেন প্রথমে সভাপতি পদে বগা ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিনের নাম প্রস্তাব এবং কেশবপুর ফজলুল হক ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জেল হেসেন সমর্থন করেন। বিকল্প কোন প্রস্তাব উত্থাপিত না হওয়ায় মোঃ জসিম উদ্দিকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়। এরপরে সাধারণ সম্পাদক পদে নওমালা আব্দুর রশিদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুদুর রহমানের নাম প্রস্তাব করেন এই কলেজের শিক্ষক মোঃ ইউনুছ মিয়া এবং সমর্থন করেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা মোসাঃ নাজমা বেগম। বিকল্প কোন প্রস্তাব না থাকায় মোঃ মাসুূুদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ অহিদুজ্জামান সুপন।

